কলেজ পরিচিতি
১৯৮২ সালের ১৫ই সেপ্টেম্বর বিজ্ঞান শিক্ষার পথিকৃত মহিয়সী নারী রসায়ন বিজ্ঞানী ড.মালিকা আল-রাজী ‘ডক্টর মালিকা সায়েন্স ইনষ্টিটিউট’ নামে ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী ধানমন্ডির রোড নং ৭এ তে অবস্থিত তার নিজস্ব বাস ভবনে এই
কলেজটি প্রতিষ্ঠা করেন। উচ্চ মাধ্যমিক শ্রেনীতে বিজ্ঞান বিভাগে পাঠদানের মাধ্যমে এর যাত্রা শুরু। বর্তমানে সেই ইনষ্টিটিউটই ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ নামে এক বিশাল মহীরুহ ।
বর্তমানে অত্র প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকঃ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা, স্নাতক(পাস)- বিএ, বিবিএস ও বিএসএস কোর্স, স্নাতক(সম্মান) কোর্সে ৭টি বিষয় যথা- বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম,
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও রসায়ন এবং স্নাতকোত্তর পর্যায়ে মাস্টার্স শেষ পর্বে হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হয়। ৭০ জনেরও অধিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, কর্মচারী এবং দুই হাজারেরও অধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন।
বর্তমানে একটি ৮তলা, একটি ৩তলা ও একটি
৪তলা সহ মোট ৩টি বহুতল বিশিষ্ট ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে নতুন নতুন বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স খোলার প্রক্রিয়া অব্যহত রয়েছে।
আমাদের লক্ষ্য শুধূ পূথিগত বিদ্যা নয়, বরং ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি আধূনিক বিজ্ঞান-ভিত্তিক শিক্ষা প্রসারের মাধ্যমে অগ্রসরমান মানুষ তৈরী । এখানে শুধু ধনীর নয়, গরিবের সন্তানেরাও শিক্ষালাভের সমান সুযোগ যেন পায়, সেই ব্যবস্থা সব সময় থাকবে। আর মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে আছে এবং থাকবে নানা রকম সুযোগ-সুবিধা। সবার সহযোগিতায় এগিয়ে যাবে ডক্টর মালিকা কলেজ, ধূমপানমুক্ত, অরাজনৈতিক,অসাম্প্রদায়িক, সহশিক্ষার পরিবেশে মানুষ তৈরীর মহান কর্মের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে।